Logo

জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন, ২০২৬, ১২:৪৮
জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। তাদের দাবি, ঘাঁটিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং এতে কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার পর আইআরজিসি সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে ইরানও পাল্টা জবাব দিয়ে যাবে।

বিজ্ঞাপন

এদিকে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জর্ডানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলা হয়, দেশটির আকাশসীমায় ক্ষেপণাস্ত্র, ড্রোন বা রকেট শনাক্ত হয়েছে। তাই সবাইকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক এই উত্তেজনার সূত্রপাত ঘটে গত সোমবার হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায়। যুক্তরাষ্ট্রের দাবি, হেলিকপ্টারটি ইরান ভূপাতিত করেছে। এরপর ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ওয়াশিংটন। জবাবে পাল্টা আক্রমণ শুরু করে তেহরান।

এর ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। মার্কিন বাহিনী তাদের অভিযান সমাপ্তির ঘোষণা দিলেও ইরান হামলা অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এর আগে বাহরাইন ও কুয়েতে দুই দফা হামলার পর এবার জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD