Logo

ইউরোপ যাত্রায় পাঁচ মাসে সাগরে প্রাণ হারাল ১৩০০ অভিবাসনপ্রত্যাশী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন, ২০২৬, ১৯:৫৬
ইউরোপ যাত্রায় পাঁচ মাসে সাগরে প্রাণ হারাল ১৩০০ অভিবাসনপ্রত্যাশী
ছবি: সংগৃহীত

চলতি বছরের প্রথম পাঁচ মাসে উন্নত জীবনের আশায় ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে স্পেন উপকূলে ১ হাজার ৩০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। মানবাধিকার সংস্থা কামিনান্দো ফ্রোন্তেরাস বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সংস্থাটি আটলান্টিক মহাসাগর ও পশ্চিম ভূমধ্যসাগর হয়ে আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর বিপজ্জনক রুটগুলো পর্যবেক্ষণ করে থাকে। ক্যানারি দ্বীপপুঞ্জে পোপ লিওর সফরের আগে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে স্পেনের উপকূলে পৌঁছানোর পথে ১ হাজার ৩১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪২ জন নারী এবং ১২৯ জন শিশু রয়েছে। এ সময় অন্তত ২৭টি নৌকা আরোহীসহ নিখোঁজ হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

চলতি সপ্তাহে ক্যানারি দ্বীপ সফরের সময় পোপ অভিবাসনপ্রত্যাশীদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, তাদের দুর্দশা আন্তর্জাতিক ব্যবস্থার নৈতিক ভিত্তিকে প্রশ্নের মুখে ফেলছে।

মানবাধিকার সংস্থাগুলোর মতে, ইউরোপের কাছাকাছি মৌরিতানিয়ার মতো অঞ্চলে সীমান্ত নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার হওয়ায় অভিবাসনপ্রত্যাশীরা বিকল্প হিসেবে আরও দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। ফলে আটলান্টিক পাড়ি দেওয়ার সময় প্রাণহানির সংখ্যা বাড়ছে।

বিজ্ঞাপন

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে স্পেন উপকূলে পৌঁছানোর পথে ৩ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী মারা যান বা নিখোঁজ হন।

ক্যানারি দ্বীপপুঞ্জ ও পশ্চিম আফ্রিকার উপকূলের মধ্যবর্তী দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার হলেও অনেকেই মরক্কো থেকে স্পেনের মধ্যে প্রায় ২০ কিলোমিটার প্রশস্ত সমুদ্রপথ সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD