ভারতে চলন্ত ট্রেনের চার বগিতে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা

ভারতের পাঞ্জাবে চলন্ত একটি ট্রেনের চারটি বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সারাই বানজারা রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়ায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অমৃতসার থেকে নিউ জলপাইগুঁড়িগামী কর্মভূমি এক্সপ্রেস ট্রেনটিতে আগুনের সূত্রপাত হয় ইঞ্জিনের দিক থেকে পঞ্চম বগিতে। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আরও তিনটি বগিতে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ট্রেনটির একাধিক বগিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। এ সময় জরুরি সেবার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এদিকে আরেকটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, অমৃতসার থেকে যাত্রা শুরুর পর বসন্তপুরা রেলস্টেশনের কাছে ট্রেনটিতে আগুন লাগে। স্থানটি রাজপুরা গ্রাম থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত।
সূত্র: এনডিটিভি
বিজ্ঞাপন








