Logo

অতিরিক্ত সময় নিয়েছে ইরান, মূল্য দিতে হব: ট্রাম্পের হুমকি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন, ২০২৬, ২০:১৭
অতিরিক্ত সময় নিয়েছে ইরান, মূল্য দিতে হব: ট্রাম্পের হুমকি
ডোনাল্ড ট্রাম্প | ফাইল ছবি

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ‘অতিরিক্ত সময় নিয়েছে’ এবং এর ‘মূল্য দিতে হবে’ বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চুক্তি না হলে ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনার কথাও ইঙ্গিত দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প দাবি করেন, ইরান এখন একটি দুর্বল অবস্থায় রয়েছে এবং পরিস্থিতির জন্য তাদের দায় নিতে হবে। তবে এসব বক্তব্যের পক্ষে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

এছাড়া পৃথক এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরান যদি কোনো চুক্তিতে না আসে, তাহলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু লক্ষ্য করে নতুন হামলার নির্দেশ দেওয়ার খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ সফলভাবে কার্যকর হয়েছে, যা তিনি ‘ইস্পাতের দেয়াল’ হিসেবে উল্লেখ করেন। তার মতে, এই অবরোধ নিয়ে ‘ভুয়া সংবাদমাধ্যম’ যথাযথ তথ্য প্রকাশ করছে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমরা না চাইলে কিছুই ভেতরে প্রবেশ করতে পারে না, এটি একটি ইস্পাতের দেয়াল।”

তিনি আরও দাবি করেন, ইরানের অর্থনৈতিক কার্যক্রম এখন প্রায় স্থবির হয়ে পড়েছে এবং দেশটি দ্রুত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। এর মধ্যে জর্ডান, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে।

এই পাল্টাপাল্টি হামলার ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে বিশ্লেষকদের ধারণা। একই সঙ্গে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে এবং মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কাও বাড়ছে।

জেবি/জেএইচআর/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD