Logo

ইউক্রেনের নিজস্ব ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ সামরিক কারখানায় হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন, ২০২৬, ১৯:৪৭
ইউক্রেনের নিজস্ব ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ সামরিক কারখানায় হামলা
ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভ গত রাতে রাশিয়ার একটি সামরিক স্থাপনায় দেশীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এটি ইউক্রেনের নিজস্ব অস্ত্র ব্যবহারের একটি বিরল ঘটনা বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর চার বছরেরও বেশি সময় পর দেশটির অভ্যন্তরে ইউক্রেনের হামলা আরও বাড়ছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানান জেলেনস্কি।

তিনি বলেন, ইউক্রেনের তৈরি এফপি–৫ ‘ফ্লেমিঙ্গো’ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার চেবোকসারি শহরের একটি সামরিক কারখানায় আঘাত হানা হয়। ওই কারখানায় রুশ সেনাবাহিনীর জন্য ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হতো।

বিজ্ঞাপন

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে দেখা যায় এবং পরে স্থাপনাটিতে ধোঁয়া উঠতে দেখা যায়।

চেবোকসারি রাশিয়ার চুভাশিয়া অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর, যা ইউক্রেন সীমান্ত থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত।

স্থানীয় গভর্নর ওলেগ নিকোলায়েভ শহরে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি টেলিগ্রামে দেওয়া বার্তায় বলেন, ভোরে চেবোকসারিতে রকেট হামলা হয়েছে। বর্তমানে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

বিজ্ঞাপন

এদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, একই সময়ে রাশিয়ার সামারা অঞ্চলের একটি তেল শোধনাগার এবং কৃষ্ণ সাগরে থাকা একটি রুশ ট্যাংকারেও হামলা চালানো হয়েছে।

ফ্লেমিঙ্গো নামের দেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করলেও এর ব্যবহার এখনো তুলনামূলকভাবে সীমিত বলে জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD