Logo

ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ শেষ: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন, ২০২৬, ১৪:০১
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ শেষ: ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটেছে এবং তেহরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে।

বিজ্ঞাপন

সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক টেলি-র‍্যালিতে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, “আপনারা হয়তো শুনেছেন, আমরা আজ ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটিয়েছি। তারা কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে সম্মত হয়েছে, আর এটিই ছিল আমাদের প্রধান শর্ত।”

আরও পড়ুন: ইরানের সঙ্গে বড় সমঝোতা হয়েছে, শিগগিরই চুক্তি হতে পারে : ট্রাম্প

বক্তৃতার পরবর্তী অংশেও তিনি একই ধরনের মন্তব্য করে বলেন, “আজ আমরা ইরানের সঙ্গে বিষয়টি মিটিয়ে ফেলেছি।”

তিনি আরও দাবি করেন, “আমরা একটি দারুণ চুক্তি করছি। সেখানে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। খুব শিগগিরই মানুষ ঘরে ফিরতে শুরু করবে। বিষয়টি প্রায় সম্পন্ন হয়ে গেছে। আমরা যা চেয়েছিলাম, তার সবই পেয়েছি।”

তবে ট্রাম্পের এসব বক্তব্যের পর ইরান বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পাশাপাশি কথিত চুক্তির বিস্তারিত শর্তও প্রকাশ করা হয়নি।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD