লেবাননে জাতিসংঘ বহরে হামলা, দুই শান্তিরক্ষী আহত

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের গাড়িবহরে হামলার ঘটনায় দুই শান্তিরক্ষী আহত হয়েছেন। আহতরা মালয়েশিয়ার নাগরিক বলে জানিয়েছে জাতিসংঘ। হামলার ঘটনাটি ঘটেছে হ্যারিস গ্রামের কাছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১২ জুন) এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আহত দুই শান্তিরক্ষীর অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি আরও বলেন, ঘটনার তদন্ত করা হবে। তবে হামলাটি কারা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
জাতিসংঘের মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, বিন্ত জেবেল এলাকার কাছেও জাতিসংঘের আরেকটি গাড়িবহরের দিকে ইসরায়েলি ট্যাংক থেকে গুলি ছোড়া হয়। এতে নিরাপত্তার স্বার্থে বহরটি রুট পরিবর্তন করে বিকল্প পথে গন্তব্যে পৌঁছায়।
বিজ্ঞাপন
এর আগে বুধবার বিয়াদা এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষীরা ব্যাপক ড্রোন তৎপরতা লক্ষ্য করে বলে জানানো হয়। এ অবস্থায় সব পক্ষকে জাতিসংঘের কর্মী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এদিকে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি বড় সমঝোতায় পৌঁছানো হয়েছে। তিনি বলেন, এটি শান্তিচুক্তির দিকে অগ্রসর হচ্ছে এবং চলতি সপ্তাহের শেষেই চুক্তি স্বাক্ষর হতে পারে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, চুক্তি কার্যকর হলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। তার ভাষ্য অনুযায়ী, শিগগিরই আনুষ্ঠানিকভাবে শান্তিচুক্তি স্বাক্ষর সম্পন্ন হতে পারে।








