মিত্র দেশগুলোর জন্য আগেই বিপুল পরিমাণ তেল ছেড়েছে ইরান

সম্ভাব্য মার্কিন নৌ-অবরোধের আশঙ্কা আগেই আঁচ করতে পেরেছিল ইরান। সেই প্রেক্ষাপটে আগাম প্রস্তুতি হিসেবে বিপুল পরিমাণ তেল সমুদ্রে পাঠিয়েছে দেশটি, যাতে অংশীদার ও মিত্র দেশগুলোর সরবরাহ বজায় রাখা যায়।
বিজ্ঞাপন
রুশ বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে জানায়, তেহরান ধারণা করেছিল যে যুক্তরাষ্ট্র তাদের বন্দরগুলো অবরুদ্ধ করতে পারে। তাই আগেভাগেই তেলবাহী ট্যাংকারগুলো সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়, যেগুলো এখন শনাক্ত এড়াতে ‘স্টেলথ মোডে’ চলাচল করছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরান তাদের সংরক্ষণ সক্ষমতার চেয়েও বেশি তেল সমুদ্রে সরিয়ে নিয়েছে, যা প্রায় ৮০ দিনের জন্য মিত্র দেশগুলোর জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সক্ষম। সংঘাত শুরুর আগেই এই প্রস্তুতি নেওয়া হয় এবং সে সময় স্বাভাবিকের তুলনায় অনেক দ্রুত গতিতে ট্যাংকারে তেল লোড করা হচ্ছিল।
বিজ্ঞাপন
বিশেষজ্ঞদের ধারণা, এই সমুদ্রভিত্তিক সংরক্ষণ ব্যবস্থায় প্রায় ১৭০ মিলিয়ন ব্যারেল তেল রয়েছে। আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত এসব ট্যাংকার থেকে প্রয়োজন অনুযায়ী অন্য জাহাজে তেল স্থানান্তর করা সম্ভব হবে।
এ কারণে সম্ভাব্য মার্কিন নৌ-অবরোধের কার্যকারিতা অনেকটাই কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞাপন
এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে কয়েক হাজার। একই দিনে মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় বহু শিক্ষার্থীর প্রাণহানির ঘটনাও ঘটেছে।








