Logo

নেপালি বিমানের ধ্বংসাবশেষ চিহ্নিত, ২২ জনেরই মৃত্যুর আশঙ্কা

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
নেপালি বিমানের ধ্বংসাবশেষ চিহ্নিত, ২২ জনেরই মৃত্যুর আশঙ্কা
ছবি: সংগৃহীত

নেপালি বিমানটির ধ্বংসাবশেষ চিহ্নিত হয়েছে দেশটির মুস্তাঙ্গের লার্জুঙ্গ অঞ্চলে। রবিবার (২৯ মে) সকালে পোখরা থেকে জমজম যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় বিমানটি। ...

বিজ্ঞাপন

নেপালি বিমানটির ধ্বংসাবশেষ চিহ্নিত হয়েছে দেশটির মুস্তাঙ্গের লার্জুঙ্গ অঞ্চলে। রবিবার (২৯ মে) সকালে পোখরা থেকে জমজম যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় বিমানটি। নিখোঁজ হওয়ার সময় বিমানটিতে ২২ জন যাত্রী ছিল। 

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ‌‘ধ্বংসাবশেষ চিহ্নিত হলেও এখনও কোনো উদ্ধারকারী দল পাঠানো যায়নি। খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার নামানো যাচ্ছে না বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের দাবি, বিমানের কোনও যাত্রীই সম্ভবত বেঁচে নেই। ইতোমধ্যে পায়ে হেঁটে দুর্ঘটনাস্থলের লক্ষ্যে রওনা দিয়েছে একটি উদ্ধারকারী দল।’

বিজ্ঞাপন

জানা যায়, ‘রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে ২২ জন যাত্রী নিয়ে পোখরা থেকে জমজমের উদ্দেশে উড়াল দেয় তারা এয়ারের ছোট্ট বিমানটি। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পোখরা বিমানবন্দর কর্তৃপক্ষের। যাত্রীদের মধ্যে ছিলেন চার জন ভারতীয়, তিন জন জাপানের বাসিন্দা, তিন জন বিমানকর্মী এবং স্থানীয় কিছু মানুষ।’ 

পরে মুস্তাঙ্গের লার্জুঙ্গে চিহ্নিত হয় বিমানের ধ্বংসাবশেষ। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে এখনও ঘটনাস্থলে উদ্ধারকারী দলকে হেলিকপ্টার থেকে নামানো যাচ্ছে না। তাই পায়ে হেঁটেই ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে উদ্ধারকারী দল।

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD