কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা, জাহাজে আগুন

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের তিন দেশ—কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কাতারে একটি বাণিজ্যিক জাহাজে আগুন লাগলেও কুয়েত ও আমিরাতে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া অন্তত দুটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনী।
আরও পড়ুন: এবার সিগারেট বিক্রি চিরতরে অবৈধ হচ্ছে!
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সংঘাত শুরুর পর থেকে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৫৫১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২৬৫টি ড্রোন প্রতিহত করেছে।
বিজ্ঞাপন
অন্যদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার আবুধাবি থেকে আসা একটি বাণিজ্যিক জাহাজ দেশটির জলসীমায় ড্রোন হামলার শিকার হয়। মেসাইদ বন্দরের উত্তর-পূর্বে এই হামলায় জাহাজে সীমিত আকারে আগুন লাগে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ব্রিটেনভিত্তিক একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থাও জানিয়েছে, দোহার উত্তর-পূর্বে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, রোববার ভোরে দেশটির আকাশসীমায় কয়েকটি শত্রু ড্রোন শনাক্ত করা হয়। নির্ধারিত নিয়ম অনুযায়ী সেগুলো প্রতিহত করা হয়েছে। তবে ড্রোনগুলোর উৎস সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
সূত্র: এএফপি








