Logo

যুক্তরাষ্ট্র ও ইরানর মধ্যে চুক্তিকে ‘খারাপ’ বলল ইসরায়েল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে, ২০২৬, ১৫:৩৫
যুক্তরাষ্ট্র ও ইরানর মধ্যে চুক্তিকে ‘খারাপ’ বলল ইসরায়েল
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানর মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তিকে “খারাপ চুক্তি” হিসেবে আখ্যা দিয়েছে ইসরায়েল। চুক্তিটি চূড়ান্ত হলে ডোনাল্ড ট্রাম্প আজ রোববারই এর খসড়া ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, ইরান হরমুজ প্রণালি আবারও খুলে দেবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ প্রত্যাহার করবে, ইরানের তেল রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা শিথিল করবে এবং জব্দকৃত অর্থ ছাড় দিতে পারে।

তবে এ সম্ভাব্য সমঝোতা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে এক ইসরায়েলি কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, চুক্তির কাঠামো অনুযায়ী ইরান হরমুজ প্রণালিকে “অস্ত্র হিসেবে ব্যবহার করার সুযোগ পাবে”, যা ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

বিজ্ঞাপন

তিনি আরও দাবি করেন, ট্রাম্প প্রশাসন এটিকে মূলত একটি বাণিজ্যভিত্তিক সমঝোতা হিসেবে দেখছে, যেখানে হরমুজ প্রণালি খোলা থাকবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আপাতত কোনো বড় ছাড় দিতে হবে না।

ওই কর্মকর্তা বলেন, চুক্তির প্রথম ধাপের পর পরিস্থিতি কীভাবে এগোবে, তা এখনো স্পষ্ট নয়। প্রচলিত কূটনৈতিক রীতিতে ইসরায়েল সাধারণত এমন বিষয়ে আনুষ্ঠানিক নাম প্রকাশ না করে মন্তব্য জানিয়ে থাকে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD