Logo

ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, খুব শিগগিরই ঘোষণা দেবেন ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে, ২০২৬, ১৪:৩০
ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, খুব শিগগিরই ঘোষণা দেবেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানর মধ্যে যুদ্ধ বন্ধে একটি সমঝোতা চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে বলেও তিনি জানিয়েছেন।

বিজ্ঞাপন

ইরানি কর্মকর্তারাও জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি চলছে। স্থানীয় সময় শনিবার ট্রাম্প বলেন, সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও খুলে দেওয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর শুরু হয় কয়েক সপ্তাহব্যাপী সংঘাত। যুদ্ধ শুরুর পর তেহরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করে দেয়। বিশ্ব জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।

বিজ্ঞাপন

তবে ট্রাম্পের বক্তব্যের পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের একটি সূত্র জানায়, হরমুজ এখনো ইরানের নিয়ন্ত্রণেই থাকবে। ট্রাম্পের বক্তব্যকে তারা “অসম্পূর্ণ ও অবাস্তব” বলেও মন্তব্য করেছে।

অন্যদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে ইরানের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, সমঝোতা চুক্তি স্বাক্ষর হলে হরমুজ প্রণালি আবার উন্মুক্ত করা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ প্রত্যাহার করবে এবং ইরান কোনো অতিরিক্ত টোল ছাড়াই জাহাজ চলাচলের সুযোগ দেবে।

বিজ্ঞাপন

কর্মকর্তারা আরও জানান, সম্ভাব্য এই চুক্তির আওতায় বিভিন্ন ফ্রন্টে চলমান সংঘাত বন্ধ হতে পারে। এর মধ্যে লেবাননও রয়েছে।

চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের জব্দ থাকা প্রায় ২৫ বিলিয়ন ডলার ছাড় দিতে পারে বলেও জানা গেছে।

এদিকে আলোচনায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ট্রাম্প। ইরানও জানিয়েছে, বর্তমান আলোচনায় ইউরেনিয়াম বিষয়টি নেই।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক বিভিন্ন সূত্র বলছে, সম্ভাব্য এ চুক্তি নিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। একই সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও তার কথা হওয়ার কথা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD