Logo

হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, নিহত ১

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে, ২০২৬, ১৪:০৩
হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, নিহত ১
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউজ সংলগ্ন এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীর গোলাগুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ইউএস সিক্রেট সার্ভিস জানিয়েছে, হোয়াইট হাউজের কাছের একটি নিরাপত্তা চেকপয়েন্টে থাকা কর্মকর্তাদের লক্ষ্য করে এক ব্যক্তি গুলি ছোড়া শুরু করেন। পরে নিরাপত্তা সদস্যরা পাল্টা গুলি চালালে ওই হামলাকারী আহত হন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

সিক্রেট সার্ভিসের এক মুখপাত্র জানান, গোলাগুলির সময় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি হামলাকারীর গুলিতে নাকি পাল্টাপাল্টি গোলাগুলির মধ্যে আহত হয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

ঘটনার সময় ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের ভেতরে নিজ বাসভবনে অবস্থান করছিলেন। তবে তিনি নিরাপদ আছেন বলে জানিয়েছে প্রশাসন।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাস্থলে কয়েক ডজন গুলির শব্দ শোনা গেছে। এ সময় হোয়াইট হাউজের নর্থ লনে অবস্থানরত সাংবাদিকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং প্রায় ৪০ মিনিট লকডাউন পরিস্থিতি জারি ছিল।

বিজ্ঞাপন

এদিকে গোলাগুলির কিছুক্ষণ আগেই হোয়াইট হাউজ ত্যাগ করেছিলেন চিফ অব স্টাফ সুসি উইলস, বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD