Logo

‘আমার বউকে ও নিয়ে পালিয়েছে, তাই ওর স্ত্রী আমার’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ জুন, ২০২৬, ২১:০৩
‘আমার বউকে ও নিয়ে পালিয়েছে, তাই ওর স্ত্রী আমার’
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা এক সম্পর্ককে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে ঘটেছে ব্যতিক্রমধর্মী এক ঘটনা। একে অপরের জীবনসঙ্গীকে হারানোর পর দুই ভুক্তভোগী নতুন সম্পর্কে জড়িয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে ফালাকাটা এলাকার এক বিবাহিত পুরুষের সঙ্গে ময়নাগুড়ির এক বিবাহিত নারীর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। সময়ের সঙ্গে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং একপর্যায়ে সেই পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরে প্রায় দেড় মাস আগে তারা নিজ নিজ সংসার ও পরিবার ছেড়ে একসঙ্গে চলে যান বলে জানা যায়।

ভুক্তভুগি স্বামী বলেন, আমি আমার বউকে খুব বেশি ভালোবাসতাম কিন্ত আমাকে ও ঠকিয়েছে। আমার বউকে ও নিয়ে পালিয়েছে, তাই ওর স্ত্রী আমার।

বিজ্ঞাপন

এই ঘটনার পর উভয় পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন। অনুসন্ধানের একপর্যায়ে ওই ব্যক্তির স্ত্রী এবং গৃহবধূর স্বামীর মধ্যে যোগাযোগ হয়। একই পরিস্থিতির মুখোমুখি হওয়ার কারণে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং পরবর্তীতে তারা নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন।

জানা গেছে, গত সপ্তাহে ফালাকাটার ওই নারী ময়নাগুড়িতে আসেন। পরে স্থানীয় একটি মন্দিরে সামাজিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কোনো পক্ষ থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD