Logo

ইসরায়েলের রাসায়নিক স্থাপনায় ইরানের বিপ্লবী গার্ডের হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ জুন, ২০২৬, ১৬:১৯
ইসরায়েলের রাসায়নিক স্থাপনায় ইরানের বিপ্লবী গার্ডের হামলা
ছবি: সংগৃহীত

ইসরায়েলের একটি রাসায়নিক প্ল্যান্টে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের দাবি, ইসরায়েলের হাইফা বন্দরনগরীর একটি রাসায়নিক স্থাপনাকে লক্ষ্য করে এই আঘাত হানা হয়েছে।

বিজ্ঞাপন

গত রবিবার রাত থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর সোমবার (৮ জুন) থেকে পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করে। এর আগে সকালে ইসরায়েল ইরানের খুজেস্তান অঞ্চলের একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা চালায়। সেই হামলার জবাবেই পাল্টা আঘাত চালায় ইরান। একই সঙ্গে এ ঘটনায় যুক্তরাষ্ট্রকেও দায়ী করেছে তেহরান।

আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ভবিষ্যতে ইসরায়েল যদি আবারও বেসামরিক বা জ্বালানি অবকাঠামোতে হামলা চালায়, তবে আরও শক্ত জবাব দেওয়া হবে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, বেসামরিক লক্ষ্যবস্তু ও তেল শিল্পে আঘাত হেনে ইসরায়েল একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। এর ফলে পুরো অঞ্চলের জ্বালানি খাত ও বৈশ্বিক অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়তে পারে। এর দায় মূলত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে, কারণ এই উত্তেজনার পেছনে তারাই মূল উসকানিদাতা।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD