যুদ্ধে ইরানের জয় হয়েছে, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি: জরিপ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরান জয়ী হয়েছে বলে মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি—এমন তথ্য উঠে এসেছে একটি নতুন জরিপে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল রবিবার (২১ জুন) এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
বিজ্ঞাপন
হিব্রু বিশ্ববিদ্যালয় পরিচালিত ওই জরিপে দেখা যায়, অংশগ্রহণকারীদের ৮২ দশমিক ৯ শতাংশ মনে করেন এই যুদ্ধ ইসরায়েলের নিরাপত্তাকে দুর্বল করেছে। পাশাপাশি ৮৬ শতাংশ উত্তরদাতা যুদ্ধের ফলাফলকে নেতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন।
জরিপে আরও উঠে আসে, ৭২ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধ-সংক্রান্ত বক্তব্যকে বিশ্বাস করেন না। নেতানিয়াহু দাবি করে থাকেন, তিনি ইসরায়েলের অস্তিত্বের হুমকি দূর করেছেন—তবে অধিকাংশ উত্তরদাতা এই বক্তব্যে আস্থা রাখেননি। একই সঙ্গে ৫৬ দশমিক ৪ শতাংশ বলেছেন, যুদ্ধ পরিচালনায় নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন।
বিজ্ঞাপন
অন্যদিকে জরিপে অংশ নেওয়া ৪৮ দশমিক ২ শতাংশ ইসরায়েলি মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপত্তি জানালেও হিজবুল্লাহর বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করা উচিত।
উল্লেখ্য, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির পর ইসরায়েল লেবাননে সামরিক অভিযান সীমিত করতে বাধ্য হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। ১৭ থেকে ২০ জুনের মধ্যে আগাম ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে পরিচালিত এই জরিপে ৩ হাজার ৬৪৪ জন ইসরায়েলি (বয়স ১৭ বছর ও তদূর্ধ্ব) অংশ নেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল








