কুয়েতে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা করলো ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, কুয়েতে অবস্থিত আলি আল-সালেম মার্কিন সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।
বিজ্ঞাপন
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ‘অপারেশন নাসর-২’-এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
আইআরজিসি আরও দাবি করেছে, হামলার ফলে মার্কিন বিমানঘাঁটির দুটি ড্রোন সংরক্ষণাগার ধ্বংস হয়েছে। পাশাপাশি একটি উড়োজাহাজের জ্বালানি সংরক্ষণ ট্যাংকে আগুন ধরে যায়, যা পরে পুরোপুরি পুড়ে যায়। এছাড়া ঘাঁটিতে অবস্থানরত কয়েকটি সামরিক হেলিকপ্টারও হামলায় ক্ষতিগ্রস্ত অথবা সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তবে ইরানের এই দাবির বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন এই হামলার দাবি সামনে এলো। সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার কারণে অঞ্চলজুড়ে সামরিক উত্তেজনা আরও বেড়েছে।








