জর্ডানে ভয়াবহ হামলা ইরানের, ৩ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস এবং কয়েকজন মার্কিন কর্মকর্তা ও কারিগরি কর্মীকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। তবে ইরানের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। একই সঙ্গে যুক্তরাষ্ট্রও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
আইআরজিসির দাবি, হামলার মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জাম। তাদের ভাষ্য অনুযায়ী, হামলায় তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও তিনটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ইরান জানিয়েছে, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাব হিসেবেই জর্ডানের বিমানঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে।
এর আগে বুধবার রাতে ইরানের বিভিন্ন ড্রোন স্থাপনা ও কমান্ড সেন্টারে বড় ধরনের বিমান হামলা চালানোর কথা জানায় যুক্তরাষ্ট্র।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, মধ্যরাত থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযানে আইআরজিসির একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান ও তার মিত্রদের হুমকি মোকাবিলায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কেশম দ্বীপে মার্কিন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: রয়টার্স, মেহর নিউজ








