জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, ছোড়া সব ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার ভোরে জর্ডানের দিকে ইরান থেকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয় বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র। তিনি বলেন, পূর্বনির্ধারিত প্রতিরক্ষা পরিকল্পনা অনুযায়ী সব ক্ষেপণাস্ত্র মাঝআকাশেই ধ্বংস করা হয়েছে।
পরে এক বিবৃতিতে আইআরজিসি জানায়, জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন যুদ্ধবিমানকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র জর্ডানের সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের কেশম দ্বীপে বাঙ্কার-বাস্টার বোমা হামলা চালায়। এতে একটি আবাসিক এলাকায় এক দম্পতি ও তাদের এক সন্তান নিহত এবং আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
কয়েক দিনের বিরতির পর বুধবার রাত থেকে আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। এর আগে জর্ডানে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলার পর ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক বিমান হামলার কথা নিশ্চিত করে যুক্তরাষ্ট্র।
দুই দেশের মধ্যে আলোচনার পরিবেশ ফিরিয়ে আনতে আগে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছিল। এদিকে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের মধ্যস্থতাকারীরা।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি








