Logo

আল্লাহর সাহায্যে যুক্তরাষ্ট্রকে আজই শাস্তি দেওয়া হবে: ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই, ২০২৬, ১৮:২৯
আল্লাহর সাহায্যে যুক্তরাষ্ট্রকে আজই শাস্তি দেওয়া হবে: ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর আগ্রাসনের জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি বলেছে, সর্বশক্তিমান আল্লাহর সহায়তায় আগ্রাসীদের আজই শাস্তি দেওয়া হবে।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ আইআরজিসির জনসংযোগ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

এই ঘোষণা আসে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র জানিয়েছে যে তারা রাতভর ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে।

মার্কিন হামলার পর ইরানের কেশম, কিশ, বন্দর আব্বাস, আবাদান ও বুশেহর এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

হামলার পরপরই আইআরজিসি জানায়, তারা আজই এর প্রতিক্রিয়া জানাবে এবং হামলাকারীদের শাস্তি দেওয়া হবে। তবে কী ধরনের জবাব দেওয়া হবে বা কোন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে বুধবার (২৯ জুলাই) রাতে ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে কয়েক মাস ধরে চলা উত্তেজনা আরও বেড়ে যায় এবং মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় বুধবার রাত ৮টা থেকে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এ হামলা শুরু হয়।

বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর আগের দিন ইরানের হামলার চেষ্টার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD