Logo

ইরানে সামরিক অভিযানে বড় বাধা যুক্তরাষ্ট্রের অস্ত্রের ঘাটতি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই, ২০২৬, ২০:৫৮
ইরানে সামরিক অভিযানে বড় বাধা যুক্তরাষ্ট্রের অস্ত্রের ঘাটতি
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের সীমিত মজুত যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক তৎপরতা দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের ওপর আরও বেশি চাপ তৈরি হতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে, ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর সাম্প্রতিক বিশ্লেষণেও একই ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তাদের মূল্যায়নে বলা হয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও থাড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত কমে আসছে।

বিজ্ঞাপন

বিশ্লেষণে আরও উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে অস্ত্রের এই ঘাটতি ওই অঞ্চলে মোতায়েন মার্কিন সেনা ও সামরিক ঘাঁটির নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

সূত্র: মিডল ইস্ট আই

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD