শরীরে লোহার রড বিদ্ধ, তবু অলৌকিকভাবে বেঁচে গেলেন যুবক!

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে পাহাড়ে ট্রেকিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েও অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে গেছেন ৩২ বছর বয়সী এক যুবক। শরীরে লোহার ট্রেকিং পোল বিদ্ধ অবস্থাতেই তিনি প্রায় ১০ মাইল পথ হেঁটে নিরাপদ স্থানে পৌঁছান।
বিজ্ঞাপন
ডেভিড সিফাল্ডি নামের ওই যুবক মন্টানার সর্বোচ্চ পর্বত গ্রানাইট পিকে আরোহণের সময় হঠাৎ পা পিছলে পড়ে যান। এতে তার ব্যবহৃত ৪৪ ইঞ্চি দীর্ঘ স্টিলের ট্রেকিং পোলটি বাম বগল দিয়ে শরীরে ঢুকে পিঠ ভেদ করে বেরিয়ে যায়।
তবে সৌভাগ্যবশত রডটি তার ফুসফুস বা শরীরের অন্য কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত করেনি। পেশায় হাসপাতালের ক্ষত পরিচর্যা বিশেষজ্ঞ (নার্স) হওয়ায় তিনি নিজেই আঘাত পরীক্ষা করে বুঝতে পারেন যে এটি গুরুতর হলেও তাৎক্ষণিকভাবে প্রাণঘাতী নয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর তার সঙ্গীরা উদ্ধারকারী দলের সহায়তা চাইতে চাইলেও ডেভিড তাতে রাজি হননি। তিনি নিজের পায়ে হেঁটেই নিচে নামার সিদ্ধান্ত নেন। এরপর স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষকে তাদের পরিকল্পনার বিষয়টি জানানো হয়।
বরফে ঢাকা এলাকা, পাথুরে পথ ও দুর্গম পাহাড়ি রুট অতিক্রম করে প্রায় ছয় ঘণ্টা ধরে হাঁটার পর তারা ট্রেইলহেডে পৌঁছান। এ সময় দেখা যায়, শরীরে রড বিদ্ধ অবস্থায়ই ডেভিড প্রায় ১০ মাইল পথ অতিক্রম করেছেন এবং প্রায় ৫ হাজার ফুট নিচে নেমে এসেছেন।
স্থানীয় উদ্ধারকারী দলের সদস্যরা জানান, ডেভিড নিজেই উদ্ধার সহায়তা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। পরে তাকে গাড়িতে করে প্রথমে একটি স্থানীয় ক্লিনিকে এবং সেখান থেকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনাচক্রে সেটিই ছিল সেই হাসপাতাল, যেখানে তিনি কর্মরত।
বিজ্ঞাপন
হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে লোহার রডটি সফলভাবে অপসারণ করা হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে অল্প কয়েক দিনের মধ্যেই তিনি আবার কর্মস্থলে ফিরে যান।
সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট








