Logo

বিমসটেক প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানাল ভারত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ আগস্ট, ২০২৬, ১৪:৪০
বিমসটেক প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানাল ভারত
ছবি: সংগৃহীত

বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। পাশাপাশি চলতি বছরের ফেব্রুয়ারিতে দেওয়া প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় ভারত সফরের আমন্ত্রণও বহাল রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ আগস্ট) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ এখনো বহাল রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে অষ্টাদশ ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার জন্য পৃথকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি জানান, ব্রিকসের আউটরিচ অধিবেশনে প্রচলিত রীতি অনুযায়ীই এই আমন্ত্রণ দেওয়া হয়েছে। অন্যান্য আঞ্চলিক জোটের প্রধানদেরও একই প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে আগামী ৫ আগস্ট নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ নিয়ে ভারতের সরকারের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না—এমন প্রশ্নেরও জবাব দেন মুখপাত্র।

বিজ্ঞাপন

রণধীর জয়সওয়াল বলেন, ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। এটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে যেসব মতামত বা বক্তব্য দেওয়া হতে পারে, সেগুলোরও কোনোটি ভারত সরকার অনুমোদন বা সমর্থন করে না।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD