এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভানুয়াতু

কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু। রবিবার দেশটির উপকূলের কাছে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১।
বিজ্ঞাপন
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫৫ দশমিক ১ কিলোমিটার গভীরে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল উপকূলীয় শহর পোর্ট ওলরির প্রায় ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ১৮৮ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ঘটনায় কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভানুয়াতু টেকটোনিক ‘রিং অব ফায়ার’ অঞ্চলের ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলে ভূমিকম্পের প্রবণতা তুলনামূলক বেশি।
ভানুয়াতুর ভূমিকম্পের আগে সাম্প্রতিক সময়ে কলম্বিয়া ও ইন্দোনেশিয়াতেও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার ভোরে ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর কয়েকশ পরাঘাত বা আফটারশক অনুভূত হয়। এতে বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এর আগে গত সোমবার কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কালি, পেরেইরা ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় ভবন, সড়কসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, কলম্বিয়ার ওই ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় ৩০০ জনে পৌঁছেছে। শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৪ হাজার। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে।
সূত্র: আনাদোলু এজেন্সি








