Logo

প্রেমের বিচ্ছেদে ক্ষুব্ধ হয়ে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট, ২০২৬, ১৭:২৯
প্রেমের বিচ্ছেদে ক্ষুব্ধ হয়ে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা
ছবি: সংগৃহীত

প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়টি মেনে নিতে না পেরে ক্ষোভ ও প্রতিশোধের বশে সাবেক প্রেমিকাসহ চারজনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের ২১ বছর বয়সী তরুণ মিগুয়েল দিয়েগো স্যান্ডোভালের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর অপরাধের প্রমাণ মুছে ফেলতে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করেন তিনি। পরে আদালতে নিজের অপরাধ স্বীকার করেছেন স্যান্ডোভাল।

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলস কাউন্টির প্রসিকিউটর কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৬ নভেম্বর রাতে ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টারের নর্থ ট্যাবলার অ্যাভিনিউয়ে সাবেক প্রেমিকার বাড়ির বাইরে গোপনে অবস্থান নেন স্যান্ডোভাল। পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর তিনি বাড়িতে প্রবেশ করে একে একে চারজনকে গুলি করেন।

নিহতরা হলেন স্যান্ডোভালের সাবেক প্রেমিকা জানভি মাকুইনদাং (২১), ক্রিস্টিন আকা-আক (২৫), এডউইন গার্সিয়া (২৪) এবং ম্যাথিউ মন্টেবেলো (২১)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হত্যাকাণ্ডের পর বাড়িটিতে আগুন ধরিয়ে দেন স্যান্ডোভাল। এতে বাড়িতে থাকা তিনটি পোষা কুকুরও মারা যায়। এ সময় ঘরের ভেতরে দুটি শিশু আটকা পড়ে। তবে ১৬ বছর বয়সী এক কিশোর তালাবদ্ধ একটি কক্ষ থেকে জরুরি নম্বরে ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই শিশুকে জীবিত উদ্ধার করে।

লস অ্যাঞ্জেলস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান জে. হকম্যানের ভাষ্য, সম্পর্কের বিচ্ছেদ মেনে নিতে না পেরে প্রতিশোধের মানসিকতা থেকে পূর্বপরিকল্পিতভাবে এই সহিংসতা চালান স্যান্ডোভাল।

আদালতে স্যান্ডোভাল চারটি ফার্স্ট-ডিগ্রি হত্যা, একটি হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ, ডাকাতি, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা এবং শিশু নির্যাতনের অভিযোগ স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

বর্তমানে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। তার দীর্ঘমেয়াদি কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী ১৭ নভেম্বর আদালতে তার চূড়ান্ত সাজা ঘোষণা করার কথা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD