Logo

বন্যায় বিপর্যস্ত নেপালে ৫ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট, ২০২৬, ১৩:৪২
বন্যায় বিপর্যস্ত নেপালে ৫ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালের উত্তরাঞ্চলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য একজন দুর্যোগ মোকাবিলা উপদেষ্টা এবং ৫ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ক্যাথলিক রিলিফ সার্ভিসেসের মাধ্যমে এই অর্থ দেওয়া হবে। বন্যাকবলিত মানুষের জরুরি আশ্রয়, খাদ্য, ওষুধ, বিশুদ্ধ পানি, ত্রাণসামগ্রী, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অর্থটি ব্যয় করা হবে।

এ ছাড়া নেপালের সেনাবাহিনী, পুলিশ ও দুর্যোগ মোকাবিলা সংস্থার সদস্যদের সমন্বয়ে পরিচালিত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে পরামর্শ দিতে একজন দুর্যোগ মোকাবিলা উপদেষ্টাকে পাঠাচ্ছে ওয়াশিংটন। তবে বিবৃতিতে ওই উপদেষ্টার নাম প্রকাশ করা হয়নি।

এর আগে বুধবার নেপালের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যা বা হড়পা বান আঘাত হানে। জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদী ভোতেকোশির পানির অস্বাভাবিক বৃদ্ধিকে বন্যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, বন্যার পর বিভিন্ন এলাকায় জমে থাকা কাদা ও পাথরের স্তূপ থেকে এ পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৫৭৯ জন।

নিখোঁজদের বড় একটি অংশ পর্যটক। পুলিশের তথ্য বলছে, নিখোঁজদের মধ্যে শতাধিক ভারতীয়, ৫৪ জন মার্কিন নাগরিক, ৩৩ জন ব্রিটিশ এবং শতাধিক নেপালি নাগরিক রয়েছেন। এ ছাড়া কয়েক ডজন পুলিশ সদস্য, সেনাসদস্য ও বিদ্যুৎকর্মীরও নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার তৎপরতায় নেপাল সরকারকে সহযোগিতা এবং নিখোঁজ মার্কিন নাগরিকদের সন্ধানে সহায়তার জন্য কাঠমান্ডুতে থাকা মার্কিন দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: সিএনএন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD