Logo

নেপালে ভয়াবহ বন্যা, উদ্ধারকাজে ২ হাজার সেনা মোতায়েন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট, ২০২৬, ১৩:৪৬
নেপালে ভয়াবহ বন্যা, উদ্ধারকাজে ২ হাজার সেনা মোতায়েন
ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে আটকে পড়া মানুষদের উদ্ধারে সেনাবাহিনীর ২ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে। দুর্গত এলাকায় আটকে পড়া ও নিখোঁজ মানুষদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে সেনাবাহিনী। স্থলপথের পাশাপাশি আকাশপথেও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন সেনা সদস্যরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিবিসির সরাসরি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রয়টার্সের হিসাব অনুযায়ী, নেপালে ভয়াবহ এই বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৬২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও ৪০৩ জন মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজারাম বাসনেত বিবিসিকে জানান, রসুয়া ও নুওয়াকোটসহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে সেনা সদস্যদের বেশি সংখ্যায় পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত সেনাবাহিনী ৯৭ জনকে উদ্ধার করেছে। এর মধ্যে ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে থাকা তিন শ্রমিকও রয়েছেন।

বিজ্ঞাপন

সেনাবাহিনীর পাশাপাশি নেপাল পুলিশ ও আর্মড পুলিশ ফোর্সের সদস্যরাও উদ্ধার ও তল্লাশি অভিযানে অংশ নিচ্ছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD