Logo

এবার যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট, ২০২৬, ১৪:৪২
এবার যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিখ্যাত ভ্রমণস্থান গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের দুর্গম এলাকায় আকস্মিক ঢল ও বন্যায় অন্তত ১৫ জন হাইকার নিখোঁজ হয়েছেন। স্থানীয় সময় রোববার (৩০ আগস্ট) বিকেলে পার্ক কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ন্যাশনাল পার্ক সার্ভিস অ্যারিজোনার ব্রাইট এঞ্জেল ক্রিকসংলগ্ন পাহাড়ি এলাকায় অবস্থানরত বা ভ্রমণরত পর্যটকদের বিষয়ে তথ্য জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ফ্যান্টম র‌্যাঞ্চ ও ব্রাইট এঞ্জেল ক্যাম্পগ্রাউন্ডে থাকা ক্যাম্পারদের খোঁজেও অভিযান চলছে।

এ ছাড়া নর্থ কাইবাব ট্রেইলসংলগ্ন দুর্গম এলাকায় আটকে পড়া পর্যটকদের উদ্ধারে পার্কের উদ্ধারকারী দল কাজ করছে। বন্যার পর নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম জোরদার করা হয়েছে।

এর আগে রোববার সকালে নিখোঁজের সংখ্যা প্রায় ২০ জন বলে ধারণা করা হয়েছিল। তবে ওই সময়ের মধ্যে ফ্যান্টম র‌্যাঞ্চ ও নর্থ কাইবাব ট্রেইলের নিচু এলাকা থেকে প্রায় ৬২ জন পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ব্রাইট এঞ্জেল ক্রিকের ওপর থাকা কয়েকটি হাঁটার সেতু ভেঙে গেছে। এতে খালটি পারাপারের পায়ে হাঁটার পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ক্ষয়ক্ষতি পর্যালোচনার জন্য কলোরাডো নদীর ওপর থাকা কয়েকটি বিশেষ সেতুও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

পার্ক সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে, আকস্মিক বন্যায় ব্রাইট এঞ্জেল ক্যানিয়ন এলাকার অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ি পথ, সেতু, ইউটিলিটি ব্যবস্থা, স্থাপনা ও অন্যান্য অবকাঠামোর ক্ষয়ক্ষতি নিরূপণে পার্কের কর্মীরা কাজ করছেন।

বিজ্ঞাপন

এদিকে পাহাড়ি ঢলের সঙ্গে কাদা, বড় বড় ধ্বংসাবশেষ ও গাছের গুঁড়ি ভেসে আসায় নিরাপত্তার কারণে কলোরাডো নদীতে সব ধরনের নৌযান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD