Logo

যুক্তরাষ্ট্রের মিসাইল হামলায় ইরানের খুজেস্তানে ৭ জন নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:২৪
যুক্তরাষ্ট্রের মিসাইল হামলায় ইরানের খুজেস্তানে ৭ জন নিহত
ছবি: সংগৃহীত

ইরানের খুজেস্তান প্রদেশে যুক্তরাষ্ট্রের মিসাইল হামলায় সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ইরানের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ব্যাপক হামলা চালায়। এর মধ্যে খুজেস্তানের তিনটি পৃথক এলাকায় হামলার ঘটনায় সাতজন নিহত ও আরও আটজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

প্রদেশটির ডেপুটি গভর্নরের বরাতে ইরানের বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, খুজেস্তানের তিনটি ভিন্ন স্থানে এসব হতাহতের ঘটনা ঘটে।

এর আগে হরমুজ প্রণালীর কাছের হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে মিসাইলের আঘাতে চারজন নিহত হন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

বিয়ের অনুষ্ঠানে হামলার বিষয়ে রেড ক্রিসেন্ট জানিয়েছে, হরমুজগান প্রদেশের সিরিকের কুশেতাক শহরের একটি বাড়িতে মিসাইলের শার্পনেল আঘাত হানে। ওই বাড়িতে তখন বিয়ের অনুষ্ঠান চলছিল। হামলায় এক শিশুসহ চারজন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইরান সরকারের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গেছে, যেখানে বিয়ের অনুষ্ঠান চলছিল, হামলার পর সেখানে ধ্বংসস্তূপ ছড়িয়ে রয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ এবং মার্কিন সেনাদের ওপর হামলার চেষ্টা করছিল। তাদের ঠেকাতেই নতুন করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

এরপর ইরান মার্কিন অবকাঠামো লক্ষ্য করে জর্ডান, বাহরাইন ও কুয়েতে হামলা চালিয়েছে বলে জানা গেছে। বিয়ের অনুষ্ঠানে হামলায় চারজন নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় ইরাকেও মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড।

সূত্র: ইরনা, আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD