Logo

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:০৩
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে পেরু। দেশটির অভিযোগ, ইরানে গণতান্ত্রিক পরিবেশ বজায় নেই এবং বিক্ষোভকারী ও রাজনৈতিক বিরোধীদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শান্তি ও গণতন্ত্রের প্রতি নিজেদের অঙ্গীকার এবং নৈতিক অবস্থানের ভিত্তিতেই ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটি ঐতিহাসিকভাবে শান্তি, গণতন্ত্র ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শনের নীতিতে অটল। সেই অবস্থান থেকেই ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, ইরানে গণতন্ত্রের অবনতি নিয়ে পেরু গভীরভাবে উদ্বিগ্ন। দেশটির অভিযোগ, সেখানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন, স্বাধীন সাংবাদিকতায় বাধা, নারী ও কন্যাশিশুদের প্রতি বৈষম্য এবং বিরোধী রাজনৈতিক নেতাদের ওপর নিপীড়নের ঘটনা ঘটেছে।

এ ছাড়া গত মার্চ থেকে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হওয়ার বিষয়েও উদ্বেগ জানিয়েছে পেরু। দেশটির আশঙ্কা, এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আরও বাড়তে পারে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জন্যও ইরানকে দায়ী করেছে পেরু। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায় এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে।

বিজ্ঞাপন

সূত্র: আনাদোলু

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD