Logo

ইরানকে ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’ বললেন ডোনাল্ড ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট, ২০২৬, ২০:১৬
ইরানকে ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’ বললেন ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানকে ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’ হিসেবে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তেহরানের বর্তমান পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেন তিনি।

বিজ্ঞাপন

ট্রাম্পের দাবি, ইরানের এখন আর কার্যকর সামরিক নৌ ও বিমানবাহিনী অবশিষ্ট নেই। একই সঙ্গে দেশটির অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরানের নিজস্ব মুদ্রাব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। এমনকি দেশটির সৈন্য ও পুলিশ বাহিনীর সদস্যদের বেতন দেওয়ার সক্ষমতাও সরকারের নেই বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

ইরানের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে ট্রাম্প বলেন, দেশটিতে বর্তমানে মূল্যস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে। একই সঙ্গে দেশটির বর্তমান নেতৃত্বকে সম্পূর্ণ বিশৃঙ্খল আখ্যা দিয়ে তিনি দাবি করেন, তারা আর ইরানের সঠিকভাবে প্রতিনিধিত্ব করার সক্ষমতা রাখে না।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD