প্রাণভয়ে গৃহবন্দী জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছোট ছেলে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গত দুই বছরে তিনবার হত্যাচেষ্টার ঘটনা ঘটার পর তার ২০ বছর বয়সী ছোট ছেলে ব্যারন ট্রাম্প অনেকটা ঘরকুনো ও একাকী জীবনযাপন করছেন। শুক্রবার (২৮ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
নিউ ইয়র্ক ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ব্যারন জনসমক্ষে আসা এড়িয়ে চলেন। চলতি গ্রীষ্মের বেশিরভাগ সময় তিনি নিউ জার্সির বেডমিনস্টারে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে মা মেলানিয়া ট্রাম্পের সঙ্গে কাটিয়েছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ব্যারন সাধারণত বাইরে বের হন না এবং নিজেকে মানুষের দৃষ্টির আড়ালে রাখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
রক্ষণশীল অ্যাক্টিভিস্ট চার্লি কার্কের হত্যাকাণ্ডের ঘটনা ব্যারনকে গভীরভাবে প্রভাবিত করেছিল। বাবাকে এই খবরটি জানিয়ে ব্যারন বলেছিলেন, ‘বাইরে বের হলে এটাই ঘটে।’ মেলানিয়া ট্রাম্পের দপ্তর সংবাদ মাধ্যমকে ব্যারনের ব্যক্তিগত জীবন সংক্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে এবং ফার্স্ট লেডি ছেলের এই সিদ্ধান্তকে সমর্থন করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ব্যারনের গতিবিধি তুলে ধরে ‘হোয়ার টু কিল ব্যারন ট্রাম্প’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে ব্যারনকে হত্যার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। এর আগে মেলানিয়া ট্রাম্পকে লক্ষ্য করে তৈরি করা একটি ভিডিওর শেষেও ব্যারনকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, ‘এটি কেবল শুরু, ব্যারন ট্রাম্প, আমাদের জন্য অপেক্ষা করো।’
ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণাট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং জানান, তারা এই হুমকির বিষয়টি সম্পর্কে অবগত এবং বিষয়টি তদন্ত করছেন। তবে লেবাননের আল মানার টিভিতে দেওয়া সাক্ষাৎকারে ইরানের নিরাপত্তা প্রধান মহসিন রেজাই ব্যারেনকে হত্যার এই চক্রান্তের দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছেন।
বিজ্ঞাপন
সূত্র: এনডিটিভি








