সব দেখি, আমরা না দেখা ছাড়া ইরানিরা বাথরুমেও যেতে পারে না : ট্রাম্প

ইরানের সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্বের কর্মকাণ্ডের ওপর যুক্তরাষ্ট্র ব্যাপক নজরদারি চালাতে সক্ষম বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুক্তরাষ্ট্রের নজর এড়িয়ে ইরানিরা কিছুই করতে পারে না—এমন মন্তব্যও করেছেন তিনি।
বিজ্ঞাপন
স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সক্ষমতার কথা তুলে ধরে এসব মন্তব্য করেন ট্রাম্প।
তিনি বলেন, ইরান কয়েকদিন ধরে নতুন ধরনের একটি রকেট তৈরির কাজ করছিল। রকেটটি সমুদ্রে মাইন স্থাপনে ব্যবহার করা যেতে পারে বলে দাবি করেন তিনি। ইরানের এই কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের নজরে আসার প্রসঙ্গেই ট্রাম্প বলেন, ইরানিরা তাদের নজরদারি এড়িয়ে কোনো কিছু করতে পারে না।
ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র শক্তিশালী হামলা চালিয়েছে এবং বর্তমানে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রতিদিন বিপুলসংখ্যক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে, যেগুলোতে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করা হচ্ছে। ইরান থেকে ছোড়া ড্রোনও যুক্তরাষ্ট্র ভূপাতিত করছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরান তাদের রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুনর্গঠনের পাশাপাশি হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তৈরি করা নতুন অস্ত্র ও সামরিক সরঞ্জামের বেশ কিছু ধ্বংস হয়েছে বলেও দাবি করেন তিনি।
ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণ করা হয়েছে। একই সঙ্গে ইরান এমন একটি রকেট তৈরির চেষ্টা করছিল, যার মাধ্যমে সমুদ্রে মাইন স্থাপন করা সম্ভব। তার দাবি, রকেটটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। বিষয়টি শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র সেটি ধ্বংস করে দেয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ইরান কী ধরনের সামরিক সরঞ্জাম তৈরি করছে, সেসব বিষয়ে যুক্তরাষ্ট্র জানতে পারে। তাদের কার্যক্রমের ওপর ব্যাপক নজরদারি রয়েছে এবং নতুন কোনো রকেট বা সামরিক সরঞ্জাম শনাক্ত হলে তা ধ্বংস করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সূত্র: হোয়াইট হাউজ








