বাংলাদেশ সীমান্তঘেঁষা চিকেনস নেক নিয়ে নতুন পরিকল্পনা ভারতের

বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা জোরদারে নতুন প্রকল্প হাতে নিয়েছে ভারত। এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক চার লেনে উন্নীত করতে ২ হাজার ৭৭ কোটি রুপি অনুমোদন করেছে দেশটির সরকার।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ি এ প্রকল্পের ঘোষণা দেন।
দার্জিলিং জেলার ৩১ দশমিক ০২ কিলোমিটার দীর্ঘ বাগডোগরা-পানিট্যাঙ্কি-খড়িবাড়ি-গলগলিয়া সড়কটি চার লেনে উন্নীত করা হবে। প্রকল্পের আওতায় তিনটি বড় সেতু, একটি ফ্লাইওভার বা রোড ওভারব্রিজ (আরওবি), হাতি চলাচলের জন্য পাঁচটি আন্ডারপাস এবং সড়কের দুই পাশে সার্ভিস রোড নির্মাণ করা হবে।
প্রকল্পটির কাজ নেপাল সীমান্তসংলগ্ন গলগলিয়া থেকে শুরু হয়ে বাগডোগরা বিমানবন্দরের কাছে এনএইচ-২৭ মহাসড়কের সঙ্গে যুক্ত হবে। একই সময়ে বাগডোগরা বিমানবন্দরে ব্যস্ত সময়ে ৩ হাজার যাত্রী পরিচালনার সক্ষমতাসম্পন্ন একটি নতুন গ্রিন টার্মিনাল ভবন নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি সেখানে ১০টি ন্যারো-বডি উড়োজাহাজ পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিতিন গডকড়ির মতে, শিলিগুড়ি করিডোরের ওপর দিয়ে যাওয়া এই প্রকল্প উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ আরও শক্তিশালী করবে। পাশাপাশি নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ সহজ হবে। বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি ও পানিট্যাঙ্কি এলাকায় যানজট কমানোর পাশাপাশি চা ও কৃষিপণ্য পরিবহনেও গতি বাড়বে।
দার্জিলিংয়ের সংসদ সদস্য রাজু বিস্টা প্রকল্পটির অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, মহাসড়কটি এশিয়ান হাইওয়ে-২-এর অংশ হিসেবে ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ী পর্যন্ত প্রায় ৩৮ কিলোমিটার আন্তর্জাতিক অর্থনৈতিক করিডোরকে আরও শক্তিশালী করবে।
বিজ্ঞাপন
ভারতের কৌশলগত ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদারেও আরও কয়েকটি বড় পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেললাইন, চার লেনের রেল ট্র্যাক এবং শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত হাইস্পিড রেল করিডোর নির্মাণের পরিকল্পনা রয়েছে।
সূত্র: এনডিটিভি








