যুক্তরাষ্ট্রের ৩ যুদ্ধজাহাজসহ ৬ জাহাজে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে তিনটি মার্কিন যুদ্ধজাহাজ এবং অনুমোদনহীন রুটে চলাচলকারী আরও তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। হরমুজ প্রণালিতে এসব হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে গতকাল ইরানের তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায় মার্কিন সেনারা। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের বিপ্লবী গার্ড তাদের দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছিল। এর প্রতিক্রিয়ায় ইরানের তেলবাহী ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।
ইরানের সর্বশেষ হামলার দাবি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।
তবে শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও জানায়, উত্তর আরব উপসাগর ও ওমান উপসাগরে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, হামলাগুলো ছিল অত্যন্ত শক্তিশালী এবং এতে জাহাজগুলো সম্পূর্ণভাবে অচল হয়ে যাওয়ার মতো ক্ষয়ক্ষতি হতে পারে।
বিজ্ঞাপন
হামলায় কোনো হতাহত হয়েছে কি না কিংবা পরিবেশের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে ইরান যুক্তরাষ্ট্রের কোনো জাহাজে হামলা চালালে দেশটির তেলবাহী ট্যাংকার ধ্বংস করার হুমকি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ।
বিজ্ঞাপন
তিনি বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায়, তাহলে তাদের তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলো ডুবিয়ে দেওয়া হবে। তার ভাষ্য, ইরানের উচিত শুধু যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা না করা।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, ইরানের তেলবাহী ট্যাংকার বহর অরক্ষিত। তার মতে, ইরানের নৌ ও বিমানবাহিনী যুক্তরাষ্ট্রের তুলনায় দুর্বল অবস্থানে রয়েছে এবং মার্কিন যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও সাবমেরিন ইরানের তেলবাহী ট্যাংকারগুলোতে হামলা চালাতে সক্ষম।
সূত্র: রয়টার্স








