Logo

ইরানি তেল নিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ দিল চীন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৪৬
ইরানি তেল নিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ দিল চীন
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে তেল বাণিজ্যে যুক্ত পাঁচটি চীনা প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা আইনি ব্যবস্থা নিয়েছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় ‘ব্লকিং অর্ডার’ জারি করে জানিয়েছে, চীনের ভূখণ্ডে এসব মার্কিন নিষেধাজ্ঞার কোনো আইনগত কার্যকারিতা থাকবে না।

বিজ্ঞাপন

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তৃতীয় দেশের সঙ্গে চীনা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে। বেইজিংয়ের মতে, এটি চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আইনের ‘বহির্দেশীয় প্রয়োগ’ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিষেধাজ্ঞার আওতায় পড়া পাঁচ প্রতিষ্ঠান হলো—হেংলি পেট্রোকেমিক্যাল, শানডং শৌগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল, শানডং জিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ, হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ এবং শানডং শেংশিং কেমিক্যাল।

ইরানের সঙ্গে তেল লেনদেনে জড়িত থাকার অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। এর আওতায় তাদের সম্পদ জব্দ করা এবং মার্কিন সংশ্লিষ্ট লেনদেনে বিভিন্ন বিধিনিষেধ আরোপের মতো পদক্ষেপ নেওয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। চীনা প্রতিষ্ঠান ও নাগরিকদের বৈধ অধিকার এবং দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ সুরক্ষার লক্ষ্যেই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইরানের তেলের অন্যতম বড় ক্রেতা চীনের স্বাধীন মালিকানাধীন ‘টিপট’ শোধনাগারগুলো। এ কারণে চীনের সর্বশেষ পদক্ষেপের ফলে ইরানের তেল বাণিজ্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বিরোধ আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

চীনের দাবি, নির্দিষ্ট মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে দেশটির ‘ব্লকিং অর্ডার’ ব্যবহারের ঘটনা এবারই প্রথম। ফলে ইরান ইস্যুতে ওয়াশিংটন ও বেইজিংয়ের টানাপোড়েনে নতুন মাত্রা যুক্ত হলো।

সূত্র: মেহের নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD