Logo

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলছে চীন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৬, ২২:১২
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলছে চীন
ছবি: সংগৃহীত

ইরানকে কেন্দ্র করে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছে বেইজিং। একই সঙ্গে এসব নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা বিভিন্ন দেশের মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমে অযাচিত হস্তক্ষেপ তৈরি করছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা গুরুতরভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

মুখপাত্র যুক্তরাষ্ট্রকে অবিলম্বে তাদের ‘ভুল পদক্ষেপ’ সংশোধন করে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের আহ্বান জানান।

সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বিভিন্ন দেশকে ইরান থেকে দূরত্ব বজায় রাখার পাশাপাশি চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কমানোর আহ্বান জানিয়েছিলেন। তার এই বক্তব্যের পর চীন ও রাশিয়াসহ কয়েকটি দেশ তীব্র প্রতিক্রিয়া জানায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে কুয়েতে ইরানের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কুয়েতে ইরানের হামলা দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন। একই সঙ্গে এটিকে আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন বলে উল্লেখ করেছে দোহা।

কাতারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের হামলা উত্তেজনা কমানোর প্রচেষ্টাকে আরও কঠিন করে তুলছে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে চলমান কূটনৈতিক উদ্যোগও এতে ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, এসব হামলা এবং এর ফলে সৃষ্ট পরিস্থিতির জন্য ইরান আইনগতভাবে দায়ী।

কুয়েতের প্রতি সংহতি প্রকাশ করে কাতার জানিয়েছে, দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কুয়েত যে পদক্ষেপ নেবে, তা সমর্থন করবে তারা। একই সঙ্গে অঞ্চলে সামরিক কর্মকাণ্ড বন্ধ, উত্তেজনা আরও না বাড়ানো এবং আগের কূটনৈতিক সমঝোতার ভিত্তিতে সংলাপ ও আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে কাতার।

সাম্প্রতিক মার্কিন হামলার পর ইরানও দাবি করেছে, তারা কুয়েত ও জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: বিবিসি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD