Logo

মার্কিন বাহিনীর হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৪৭
মার্কিন বাহিনীর হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত
ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহে নতুন করে শুরু হওয়া সংঘাতে মার্কিন সামরিক বাহিনীর হামলায় ইরানের নৌবাহিনীর অন্তত ছয় সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবারের একাধিক হামলায় তারা নিহত হন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম জানায়, মার্কিন হামলায় নৌবাহিনীর ছয় সদস্য প্রাণ হারিয়েছেন। তবে হামলাগুলো ঠিক কোন এলাকায় চালানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর দেশটির দক্ষিণাঞ্চলে মার্কিন বাহিনীর চালানো হামলায় নৌবাহিনীর ওই ছয় সদস্য নিহত হন।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশজুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে মঙ্গলবার ও বুধবার মিলিয়ে অন্তত ১৯ জন ইরানি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, মার্কিন হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে ইসলামিক রেভোলিউশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) চার সদস্য নিহত হয়েছেন।

এ ছাড়া উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। ইরানি কর্মকর্তারা হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে চারজন নিহত হওয়ার ঘটনাতেও মার্কিন হামলাকে দায়ী করেছেন।

বিজ্ঞাপন

তবে নৌবাহিনীর নিহত ছয় সদস্য খুজেস্তান প্রদেশে নিহত সাতজনের তালিকায় আগেই অন্তর্ভুক্ত ছিলেন কি না, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হয়নি।

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD