Logo

ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল: নেতানিয়াহু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:০৬
ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল: নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

ইরানে ইসরায়েলের সামরিক অভিযান এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে উৎখাতের লক্ষ্য নিয়ে ইসরায়েলের বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে।।

বিজ্ঞাপন

ইসরায়েলি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তার নির্দেশনায় দেশের সব সংশ্লিষ্ট ব্যবস্থা ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে উৎখাতের লক্ষ্যে কাজ করছে।

ইরানের সঙ্গে চলমান সংঘাতে দেশটির বর্তমান শাসনব্যবস্থাকে দুর্বল করে ধসিয়ে দেওয়াই তার অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি। তবে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে ইসরায়েল সরাসরি জড়িত ছিল কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি নেতানিয়াহু।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আবারও সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এ নিয়ে ইসরায়েলের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন। ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে পরিস্থিতি সামাল দেবেন।

বিজ্ঞাপন

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজা জানিয়েছিলেন, ইহুদিদের ধর্মীয় উৎসবের মৌসুম শুরু হওয়ার আগে ইরান হামলা চালালে তার জবাব দেওয়ার জন্য ইসরায়েল শক্ত অবস্থান নেওয়ার প্রস্তুতি রাখছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার ঘটনায় তেহরানের প্রতি সমর্থন জানিয়েছে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত সরকার। যেসব দেশ নিজেদের ভূখণ্ডে মার্কিন বাহিনীকে অবস্থানের সুযোগ দিচ্ছে, তাদেরও এর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে তারা।

বিজ্ঞাপন

হুতি-নিয়ন্ত্রিত সানা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা তেহরানের মনোবল ভেঙে দিতে পারবে না। আন্তর্জাতিক আইনের আওতায় ইরানের পাল্টা জবাব দেওয়ার অধিকার রয়েছে বলেও দাবি করা হয়।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল করে তোলার জন্য দায়ী করা হয়েছে। একই সঙ্গে হামলার পরিণতির জন্য ওয়াশিংটন ও তাদের সমর্থনকারী দেশগুলোকে দায়ী থাকতে হবে বলে সতর্ক করা হয়।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD