যুক্তরাষ্ট্রকে শয়তান, ইসরায়েলকে ছোট শয়তান বললেন ইরানের স্পিকার

বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ এবং ইসরায়েলকে ‘ছোট শয়তান’ হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ।
বিজ্ঞাপন
মঙ্গলবার রাতে ইরানের হরমুজগান প্রদেশের সিরিকের কুহেশতাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় চারজন নিহত ও ৫০ জনের বেশি আহত হন। সাধারণ মানুষের এমন একটি অনুষ্ঠানে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ঘালিবাফ।
এ সময় তিনি গত ২৮ ফেব্রুয়ারি মিনাবের একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে হামলার কথাও তুলে ধরেন। ওই হামলায় ১৭০-এর বেশি মেয়ে শিশু নিহত হওয়ার কথা উল্লেখ করেন তিনি। একই সময়ে যুদ্ধের মধ্যে একটি স্পোর্টস কমপ্লেক্সেও যুক্তরাষ্ট্র হামলা চালায় এবং এতে কয়েক ডজন অ্যাথলেট নিহত হন বলে দাবি করেন স্পিকার।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এসব ঘটনার প্রসঙ্গ টেনে বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ঘালিবাফ যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মিনাবের স্কুলে শিশুদের গণহত্যা করা হয়েছে, ল্যাম্পার্ড স্পোর্টস হলে শিশুদের হত্যা করা হয়েছে এবং কুহেশতাকের বিয়ের অনুষ্ঠানে পরিবার ও শিশুদের হত্যা করা হয়েছে। কোনো দেশ যদি শয়তানের মতো আচরণ করে, শয়তানের মতো লক্ষ্য নির্ধারণ করে এবং শয়তানের মতো হত্যা করে, তাহলে তাকে শয়তান বলাই যায়।
ইসরায়েলকে ইঙ্গিত করে ঘালিবাফ আরও বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি ‘ছোট শয়তানকে’ সুরক্ষা দিচ্ছে, যে নিজেও একই ধরনের আচরণ করছে। এ কারণে যুক্তরাষ্ট্রকে তিনি ‘সবচেয়ে বড় শয়তান’ হিসেবে অভিহিত করেন।
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে এক ডজনের বেশি মানুষ নিহত হওয়ার কথা জানা যায়। হামলার পর ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: টাইমস অব ইসরায়েল








