Logo

মার্কিন হামলায় ইরানের তিন পাইলট নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭
মার্কিন হামলায় ইরানের তিন পাইলট নিহত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তাদের মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

নিহত তিন পাইলট হলেন—মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি এবং হোসেনই মাহদাভিয়ান। তাদের মধ্যে মোজতবা বাঘেরি ও হামেদ ওকাতি নৌবাহিনীর পাইলট ছিলেন। অপরজন হোসেনই মাহদাভিয়ান বিমানবাহিনীর পাইলট ছিলেন।

তবে তারা ইরানের কোন এলাকায় মার্কিন হামলার শিকার হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। নিহত হওয়ার সময় তারা যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না কিংবা কোনো সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন কি না, তাও স্পষ্ট করেনি তেহরান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই তিন পাইলটের মৃত্যুর পাশাপাশি নৌবাহিনীর আরও ছয় সদস্য নিহত হওয়ার তথ্যও জানিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে মঙ্গলবার ও বুধবার অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে ইসলামিক বিপ্লবী গার্ডের চার সদস্য নিহত হয়েছেন।

এ ছাড়া উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। ইরানি কর্মকর্তারা হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে চারজন নিহত হওয়ার ঘটনাতেও মার্কিন হামলাকে দায়ী করেছেন।

বিজ্ঞাপন

তবে নৌবাহিনীর ওই ছয় সদস্য খুজেস্তানে নিহত সাতজনের তালিকার মধ্যে রয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD