ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর সানান্দাজের একটি মহাসড়কে জ্বালানি বহনকারী ট্যাংকার দুর্ঘটনার কবলে পড়ে বিস্ফোরিত হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় ট্যাংকারে আগুন ধরে যাওয়ার পর বিস্ফোরণ ঘটলে ১০ জন নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সানান্দাজের গভর্নরের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সানান্দাজে দুর্ঘটনার কবলে পড়া ট্যাংকাটির বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে । ট্যাংকারটি হামাদান-সানান্দাজ মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ব্রেকিং সিস্টেমের কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনার কবলে পড়ে। পরে ট্যাংকারটিতে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে।
বিজ্ঞাপন
গভর্নর আরও জানান, দুর্ঘটনার পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানান তিনি।








