নিজ দেশে জ্বালানি তেলের দাম দ্বিগুণ করলো ইরান

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও নৌ অবরোধের মধ্যে অভ্যন্তরীণ বাজারে বেশি জ্বালানি ব্যবহারকারীদের জন্য পেট্রলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সর্বোচ্চ স্তরের পেট্রলের দাম দ্বিগুণ হচ্ছে।
বিজ্ঞাপন
ইরানে বর্তমানে তিন ধাপে পেট্রলের দাম নির্ধারণ করা হয়। একজন ভোক্তা মাসে প্রথম ৬০ লিটার পেট্রল কিনলে প্রতি লিটারে ১ হাজার ৫০০ তোমান, পরবর্তী ৫০ লিটারের জন্য ৩ হাজার তোমান এবং এরপর অতিরিক্ত প্রতি লিটারে ৫ হাজার তোমান পরিশোধ করেন।
রবিবার ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানান, তৃতীয় স্তরের পেট্রলের দাম প্রতি লিটার ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার তোমান করা হবে। আগামী ৮ সেপ্টেম্বর সকাল থেকে নতুন দাম কার্যকর হওয়ার কথা রয়েছে।
পরে তিনি স্পষ্ট করেন, প্রথম ৬০ লিটার ও পরবর্তী ৫০ লিটারের ক্ষেত্রে আগের দামই বহাল থাকবে। অর্থাৎ শুধু নির্ধারিত সীমার অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে পেট্রলের দাম দ্বিগুণ হচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইরান বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশ। দীর্ঘদিন ধরে দেশটির সরকার ভর্তুকির মাধ্যমে তুলনামূলক কম দামে পেট্রল সরবরাহ করে আসছে। ফলে জ্বালানির দাম বাড়ানোর যেকোনো সিদ্ধান্ত সেখানে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে বিবেচিত হয়।
এর মধ্যেই ইরানি মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতনের পর জ্বালানির দাম বাড়ানোর ঘোষণা এলো। বিভিন্ন মুদ্রাবাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রোববার (৬ সেপ্টেম্বর) ১ মার্কিন ডলারের বিনিময়মূল্য ২২ লাখ রিয়ালের বেশি ছিল।
গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর আগে ডলারের বিপরীতে রিয়ালের বিনিময়মূল্য ছিল প্রায় ১৭ লাখ। পরে এপ্রিলের শেষ দিকে তা কমে প্রায় ১৮ লাখ রিয়ালে দাঁড়ায়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ১ তোমান সমান ১০ ইরানি রিয়াল।
সূত্র: আল আরাবিয়া








