নিজেদের দাবি জানাতে এবার রোবটের দলের বিক্ষোভ

পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এবার দেখা গেল এক অভিনব ধরনের প্রতিবাদ। মানুষের বদলে পতাকা নাড়িয়ে সড়কে স্লোগান দিতে ও বিক্ষোভ করতে দেখা গেছে প্রায় ৩০টি রোবটকে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে নিজেদের দাবি তুলে ধরতেই রোবটগুলোকে রাস্তায় নামানো হয়।
বিজ্ঞাপন
সোমবার (৭ সেপ্টেম্বর) পোল্যান্ডের ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয়ের সামনে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত নীতিমালা প্রণয়নের দাবিতে ওই রোবটগুলো বিক্ষোভ করে বলে জানা গেছে। এ সময় রোবটগুলোকে হাতে পতাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। খবর আল জাজিরার।
এই অভিনব বিক্ষোভের আয়োজন করে ‘ডেমোক্র্যাটিজম’ নামের একটি উদ্যোগ। তাদের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক প্রযুক্তি কীভাবে শ্রমবাজারে প্রভাব ফেলছে, তা নিয়ে জনসাধারণের মধ্যে বিতর্ক ও আলোচনা শুরু করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
বিক্ষোভে আসা এজিবট-এথ্রি নামের একটি রোবট বলে, এখানে উপস্থিত রোবটরা দেখিয়ে দিয়েছে যে, এই প্রযুক্তি এখন বাস্তবতা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় অনেক রেবাটকে লাউডস্পিকারে ‘কর্মক্ষেত্র রক্ষা করুন’, ‘নিয়মকানুন তৈরির সময় এসেছে’ এবং ‘অপেক্ষা করবেন না, নিয়ম তৈরি করুন’-এই স্লোগানগুলো বাজাতে শোনা যায়।
আয়োজক গ্রেগরজ কুলিস বলেন, আমরা জ্ঞানভিত্তিক কাজে হিউম্যানয়েড রোবট এবং এআইয়ের দ্বারা মানুষের সম্ভাব্য প্রতিস্থাপনের বিষয়টি বিশেষভাবে তুলে ধরতে চাই।
তিনি আরও বলেন, আমরা যদি এখনই প্রতিক্রিয়া না দেখাই তাহলে শিগগির সমস্যা শুরু হবে। রোবটগুলো এরইমধ্যে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা শুরু করেছে। তারা এরইমধ্যে বিক্ষোভেও নেমে গেছে।








