রাশিয়ায় পাহাড়ে ভয়াবহ তুষারধস, প্রাণ গেল ১১ পর্বতারোহীর

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের কাবার্ডিনো-বালকারিয়ার পাহাড়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
উত্তর ককেশাস অঞ্চলের অন্যতম সর্বোচ্চ চূড়া মাউন্ট মিঝিরগিতে রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে হঠাৎ করে এই তুষারধসের ঘটনা ঘটে। তুষারধসের সময় ওই এলাকায় ৩৩ জন পর্বতারোহীর একটি দল অবস্থান করছিল। হঠাৎ করে পাহাড়ের ওপর থেকে বিপুল পরিমাণ বরফ নিচের দিকে নেমে এলে সেখানে থাকা পর্বতারোহীরা বিপদের মুখে পড়েন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজেদের চেষ্টায় পাহাড়ের দুর্গম এলাকা থেকে নিচে নেমে আসতে সক্ষম হয়েছেন। তবে দলটির বাকি ছয়জন পর্বতারোহীর পরিণতি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের সন্ধানে উদ্ধারকারী দলগুলো অভিযান চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
উদ্ধার ও অনুসন্ধান অভিযানে ৫০ জনেরও বেশি জরুরি কর্মী নিয়োজিত থাকলেও দুর্গম ভূখণ্ড এবং পুনরায় বরফধসের উচ্চ ঝুঁকির কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সূত্র: সিএনএন








