জার্মানি আবার যুদ্ধ চাইছে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

জার্মানিতে রাশিয়ার কনস্যুলেট জেনারেল বহিষ্কার এবং সাংস্কৃতিক কেন্দ্র বন্ধের ঘটনাকে যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখছে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বার্লিন ‘আবারও যুদ্ধ চায়’।
বিজ্ঞাপন
রবিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। সম্প্রতি লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় রাশিয়াকে আনুষ্ঠানিকভাবে দায়ী করেছে জার্মানি। এ অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
রাশিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে ল্যাভরভ বলেন, সামগ্রিকভাবে এসব পদক্ষেপ প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। তিনি উল্লেখ করেন, জার্মানি বন শহর থেকে রাশিয়ার কনস্যুলেট জেনারেলকে বহিষ্কার করেছে এবং বার্লিনে রুশ হাউস বন্ধ করে দেওয়া হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি দাবি করেন, জার্মানি আবারও যুদ্ধের পথে এগোচ্ছে।
জার্মানির বিরুদ্ধে নাৎসিবাদের অভিযোগও তোলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এসব কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে রাশিয়া প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে গত ৪ আগস্ট। এরপর গত সপ্তাহে জার্মান সরকার আনুষ্ঠানিকভাবে এ ঘটনায় রাশিয়াকে দায়ী করে। বার্লিনের অভিযোগ, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওই বিমানবন্দরে বিস্ফোরক বহনকারী ড্রোন দিয়ে ‘হাইব্রিড হামলা’ চালানোর চেষ্টা করা হয়েছিল এবং এর পেছনে রাশিয়ার এজেন্টরা জড়িত ছিল।
এই অভিযোগের পর জার্মানি ও রাশিয়া পরস্পরের সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে দেয়। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রুশ কূটনীতিকদের তলব করে। ইউক্রেন যুদ্ধে জার্মানি কিয়েভের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে রাশিয়ার বিরোধিতা করে আসছে।
বিজ্ঞাপন
এদিকে চলতি মাসের শেষ দিকে রাশিয়ায় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে জার্মানির সঙ্গে মস্কোর সম্পর্কের নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
সূত্র: এএফপি








