সুপারসনিক মিসাইল তৈরিতে ইরানকে সহায়তা করছে রাশিয়া

সুপারসনিক ক্রুজ মিসাইল তৈরিতে ইরানকে সহায়তা করছে রাশিয়া। ২০২৩ সাল থেকে তেহরানকে এই প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, এই প্রযুক্তি আয়ত্তে এলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ঘাঁটি, রণতরীসহ অন্যান্য যুদ্ধজাহাজে হামলার সক্ষমতা আরও বাড়তে পারে ইরানের।
রাশিয়ার বিভিন্ন নথি, ভ্রমণসংক্রান্ত রেকর্ড ও সামরিক পেটেন্ট পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানকে এই সহায়তা দেওয়ার কর্মসূচিকে রাশিয়া থেকে ইরানে সামরিক প্রযুক্তি হস্তান্তরের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রকাশ্য উদাহরণ হিসেবেও তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের তৈরি করা সুপারসনিক ক্রুজ মিসাইল প্রকল্পের সঙ্গে রাশিয়ার কয়েকজন কর্মকর্তাও সরাসরি যুক্ত রয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এই মিসাইল তৈরিতে রেমজ্যাট ইঞ্জিন প্রযুক্তিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ক্রুজ মিসাইল শব্দের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে নির্ধারিত লক্ষ্যবস্তুর দিকে ছুটে যেতে সক্ষম হবে।
ইরান ইতোমধ্যে এই প্রযুক্তি ব্যবহার করে মিসাইল তৈরি ও পরীক্ষাও করেছে। তবে যুদ্ধে এসব মিসাইল ব্যবহারের কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
মিসাইল বিশেষজ্ঞ ফাবিয়ান হিনজ বলেন, এটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি, যা ইরান কয়েক দশক ধরে রাশিয়ার কাছে চেয়ে আসছে। এই প্রযুক্তি ইরানকে দেওয়ার ক্ষেত্রে রাশিয়ার রাজনৈতিক নেতৃত্বের উচ্চপর্যায় থেকে অনুমোদন প্রয়োজন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।








