Logo

মার্কিন বাহিনীর হামলায় ইরানের প্যারামিলিটারির ৩ সদস্য নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৩০
মার্কিন বাহিনীর হামলায় ইরানের প্যারামিলিটারির ৩ সদস্য নিহত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারি বাহিনী বাসিজের তিন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে লাভিন দ্বীপে মার্কিন বাহিনীর ছোড়া মিসাইলের আঘাতে তারা নিহত হন। বুধবার (২ সেপ্টেম্বর) ইরানের বার্তাসংস্থা মেহের নিউজ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) অধীনে পরিচালিত হয় বাসিজ প্যারামিলিটারি বাহিনী। এতে বেসামরিক নাগরিকদেরও সদস্য হওয়ার সুযোগ রয়েছে। বাহিনীটিকে ইরানের একটি আদর্শিক সংগঠন হিসেবে বিবেচনা করা হয়। তরুণসহ সাধারণ মধ্যবিত্ত ও শ্রমজীবী পুরুষদের একটি বড় অংশ এতে যুক্ত রয়েছে। ধারণা করা হয়, দেশটিতে বাসিজের সদস্য সংখ্যা প্রায় ৪ লাখ ৫০ হাজার।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইরানে সাম্প্রতিক সময়ে হওয়া বিভিন্ন সরকারবিরোধী আন্দোলন দমনে বাসিজ সদস্যদের সামনের সারিতে মোতায়েন করা হয়েছিল। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা কার্যক্রমেও এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিজ্ঞাপন

মার্কিন সেনা সরানোর আহ্বান

এদিকে আরব দেশগুলো থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। সেনা প্রত্যাহার না করলে সংশ্লিষ্ট দেশগুলো ইরানের হামলার লক্ষ্য হতে পারে বলে সতর্ক করেছেন বাহিনীর রাজনৈতিক শাখার উপপ্রধান জেনারেল ইয়াদুল্লাহ জাভানি।

তিনি আরব দেশগুলোর প্রতি নিজেদের ভূখণ্ড থেকে মার্কিন সেনাদের সরিয়ে দিয়ে সামরিক ঘাঁটিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

জাভানি বলেন, ইরানের সামরিক বাহিনী ইতোমধ্যে দেখিয়েছে—যে স্থান থেকে ইরানের ওপর হামলা চালানো হবে, সেখানেই কঠোর জবাব দেওয়া হবে।

এ সময় তিনি বিশেষভাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানের নাম উল্লেখ করেন।

সূত্র: মেহের নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD