Logo

মার্কিন সেনাদের বিতাড়িত করুন নয়ত ভয়াবহ হামলা করা হবে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:২২
মার্কিন সেনাদের বিতাড়িত করুন নয়ত ভয়াবহ হামলা করা হবে
ছবি: সংগৃহীত

আরব দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। মার্কিন সেনাদের প্রত্যাহার না করলে সংশ্লিষ্ট দেশগুলো ইরানের হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেছেন বাহিনীটির রাজনৈতিক শাখার উপপ্রধান জেনারেল ইয়াদুল্লাহ জাভানি।

বিজ্ঞাপন

বুধবার (২ সেপ্টেম্বর) ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজ জানায়, জাভানি আরব দেশগুলোর উদ্দেশে বলেন, নিজেদের ভূখণ্ড থেকে মার্কিন সেনাদের সরিয়ে দিয়ে ঘাঁটিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়াই ভালো।

তিনি সতর্ক করে বলেন, ইরানের সামরিক বাহিনী এরই মধ্যে প্রমাণ করেছে, যেখান থেকে ইরানের ওপর হামলা চালানো হবে, সেখানেই তারা কঠোর জবাব দেবে। এ সময় বিশেষভাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানের নাম উল্লেখ করেন জাভানি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাহরাইনে আবারও সতর্কতামূলক সাইরেন

মঙ্গলবার রাতে ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা পদক্ষেপ হিসেবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে জানা গেছে।

এদিকে বাংলাদেশ সময় বুধবার সকাল সোয়া ১০টার দিকে বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। গত ছয় ঘণ্টার মধ্যে এটি ছিল তৃতীয়বারের মতো সাইরেন বাজানোর ঘটনা। এ সময় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতের মার্কিন হামলায় ইরানে এখন পর্যন্ত ১১ জন নিহত হওয়ার কথা জানা গেছে। নিহতদের মধ্যে হরমুজগান প্রদেশের একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় চারজন এবং খুজেস্তানে সাতজন রয়েছেন।

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD