Logo

বিধ্বস্ত যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত দুই তেলবাহী ট্যাংকার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:১৬
বিধ্বস্ত যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত দুই তেলবাহী ট্যাংকার
ছবি: সংগৃহীত

নতুন করে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হরমুজ প্রণালিতে মার্কিন এজেন্টদের নিয়ন্ত্রণাধীন দুটি তেলবাহী ট্যাংকারে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ট্যাংকার দুটি কার্যত অচল হয়ে পড়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বিজ্ঞাপন

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের জনসংযোগ দপ্তর জানিয়েছে, ইরানের নির্ধারিত নিরাপদ নৌপথ ব্যবহার না করে অনুমোদনহীন একটি পথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল ট্যাংকার দুটি। এ সময় সাগরে থাকা মাইনের সঙ্গে ট্যাংকার দুটির সংঘর্ষ ঘটে এবং বিস্ফোরণ হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংস্থাটির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, মাইন বিস্ফোরণের পর ট্যাংকার দুটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে সেগুলোতে আগুন জ্বলছে। বিস্ফোরণের ঘটনায় ট্যাংকার দুটির চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বান্দার-ই কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠান ও কয়েক আবাসিক এলাকায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে এক শিশুসহ পাঁচজন নিহত এবং আরও ৬৩ জন আহত হয়। এসব হামলার জবাবে পাঁচ দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ‘প্রতিশোধমূলক’ হামলা চালায় ইরান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD